Posts

Showing posts from 2020

বিদ্যুৎ

মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করুন। ২. এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করুন। ৩. ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে। ৪. যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন। কোনো যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক। ৫. পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই ১০-১৫ বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না। আধুনিক যন্ত্র ব্যবহার করুন। ৬. ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিয়ম। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাপ হয় তাড়াতাড়ি। ৭. দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। এতে যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।